ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিখোঁজের চারদিন পর এক কৃষকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের চারদিন পর আব্দুর রাজ্জাক (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক উপজেলার বদিজামারপুর গ্রামের কয়ছার আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নাগেশ্বরী পৌরসভার পয়রাডাঙ্গা এলাকার মসলিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ জুলাই) পাট কাটার উদ্দেশ্যে আব্দুর রাজ্জাক বাড়ী থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা পেরিয়ে গেলেও আব্দুর রাজ্জাক বাড়ীতে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজখবর শুরু করে। পরে তার খোঁজ না পেয়ে মঙ্গলবার (২৭ জুলাই) নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ঘটনার ৪দিন পর বাড়ী থেকে অর্ধ কিলোমিটার দূরে মসলিয়া বিলে হাঁস খুঁজতে গিয়ে এক মহিলা বিলের মধ্যে মাটি চাপা চেয়া অবস্থায় আব্দুর রাজ্জাকের লাশ দেখতে পান। এরপর লোকজনকে খবর দেয়া হলে আব্দুর রাজ্জাকের পরিবার ও পুলিশ তার লাশ দেখে সনাক্ত করে। পরে পুলিশ সুরৎহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. নবীউল হাসান জানান, শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑